ফুটবল মাঠে ফাউল বা হাতাহাতির কারণে লাল কার্ড দেখা পরিচিত দৃশ্য হলেও কনকাকাফ নেশনস লিগের ম্যাচে দেখা গেল এক অদ্ভুত ঘটনা। ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের অস্বাভাবিক লম্বা চুল ধরে টানার অপরাধে অ্যান্টিগা ও বারবুডার দুই খেলোয়াড়কে মাঠ ছাড়তে হয়েছে লাল কার্ড দেখে। আলোচনার কেন্দ্রে থাকা অ্যাঙ্গুইলার ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড অ্যাডেন স্কিপিও তার গোড়ালি পর্যন্ত লম্বা ড্রেডলক চুল সামলাতে কোমরে ব্যান্ড ব্যবহার করেন। চুল এতটাই লম্বা যে মাঠে নামার সময় কোমরের চারপাশে একটি ব্যান্ডও পরতে হয়, যাতে চুলগুলো শরীরের সঙ্গে বেঁধে রাখা যায়।
ম্যাচের ৬৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন স্কিপিও। তখন তার দল অ্যাঙ্গুইলা ৫-০ গোলে পিছিয়ে ছিল। মাঠে নামার তিন মিনিটের মাথায় স্কিপিওর চুলে টান দেওয়ায় অ্যান্টিগা ও বারবুডার কিওন গ্রিন সরাসরি লাল কার্ড দেখেন। এরপর ম্যাচের যোগ করা সময়ে একই কাণ্ড ঘটান দলটির আরেক খেলোয়াড় শালন নাইট। স্কিপিওর চুলে এমন জোরালো টান দেওয়া হয় যে তিনি মাটিতে লুটিয়ে পড়েন, যার ফলে নাইটকেও লাল কার্ডের কবলে পড়তে হয়। তারা হেরেছে ৫-০ গোলে।
ম্যাচে শেষ পর্যন্ত নয়জন খেলোয়াড় নিয়ে খেলতে বাধ্য হয় অ্যান্টিগা ও বারবুডা। স্কিপিওর চুল নিয়ে মাঠে এমন নাটকীয় ঘটনার পরও ম্যাচের ফলাফল অপরিবর্তিত থাকে। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে অ্যান্টিগা ও বারবুডা। ৯ জনের দল নিয়ে ম্যাচ শেষ করতে হয় অ্যান্টিগুয়া ও বারবুডাকে। অ্যাডেন স্কিপিওর চুল দেখলে যে কারও চোখ আটকে যেতে বাধ্য।

