বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে তার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। সংসদ সদস্য মিষ্টির রাজনৈতিক কর্মকাণ্ড এবং অতীতে তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন বিতর্কিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
তারেক রহমানের এই নির্দেশনার পেছনে সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের যুক্ত থাকার অভিযোগ এবং মিষ্টির অতীত বিতর্ক ভূমিকা রেখেছে। তিনি পূর্বে ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধভাবে জমি দখলসহ নানা ধরনের অভিযোগ উঠেছিল। এসব গুরুতর অভিযোগের কারণে দীর্ঘদিন ধরেই তার রাজনৈতিক ভূমিকা ও দলের ভাবমূর্তি নিয়ে নানা প্রশ্ন উত্থাপিত হচ্ছিল, যার জের ধরে এবার সরাসরি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হলো।

