এসএমই ফাউন্ডেশনে চাকরির সুযোগ: রাজশাহী অঞ্চলে নিয়োগ

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশন তাদের একটি প্রকল্পে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজশাহী জেলার চারঘাট উপজেলার কালুহাটিতে অবস্থিত কমন ফ্যাসিলিটি সেন্টারে এই কর্মী নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি রাজশাহী বিভাগের প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার দেবে। আবেদনের শেষ সময় ১০ অক্টোবর ২০২৬। বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা উল্লেখ করা হয়নি।

পদের বিবরণ ও যোগ্যতা

  • সেন্টার ইনচার্জ কাম অপারেটর
  • সহকারী অপারেটর
  • ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কারিগরি খাতে কাজের কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

প্রয়োজনীয় কারিগরি দক্ষতা

আবেদনকারীদের নির্দিষ্ট কিছু মেশিন পরিচালনায় পারদর্শী হতে হবে। অপারেশনগুলো হলো

  • কাটিং অপারেশন: ফোর-কলাম বিম কাটিং প্রেস, লেদার স্ট্র্যাপ কাটিং ও টার্নিং আর্মসহ হাইড্রোলিক সুইং আর্ম কাটিং মেশিন।
  • ফেব্রিকেশন ও ফিটিং: ভাইভিং, স্ট্যাম্পিং, নাম্বারিং এবং হাইড্রোলিক এমবোসিং মেশিন।
  • ক্লোজিং অপারেশন: হেভি ডিউটি জিগজ্যাগ ও সিলিন্ডার বেড সেলাই মেশিন।
  • লাস্টিং ও ফিনিশিং: ইউনিভারসাল সোল বন্ডিং বা প্রেসিং, ব্রাশিং এবং হিট সেটিং বা অ্যাক্টিভেশন মেশিন।

আবেদন প্রক্রিয়া

নির্ধারিত ফরম পূরণ করে কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন ফরম এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে অথবা সরাসরি হার্ডকপি সংগ্রহ করা সম্ভব। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন, পর্যটন ভবন (লেভেল ৬-৭), ই-৫/সি-১, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭। এই পদে বেতন-ভাতা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • ছয় মাসের চাকরি খোঁজার অভিজ্ঞতায় যে ৬টি পরামর্শ দিলেন ১৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন পেশাজীবী।
  • আলোচনা সাপেক্ষে।
  • জাপানে বৃত্তি, মাসে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।
  • বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ৯ থেকে ১৫ গ্রেডে চাকরির সুযোগ।