কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজন) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর। রোববার (৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন নিজ বাহিনীতে ফিরে যাওয়ার প্রায় এক মাস পর এই নতুন নিয়োগ পেলেন তিনি।
একই সাথে নতুন অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পেয়েছেন কর্নেল মো. সাইদুল ইসলাম। এছাড়া অতিরিক্ত কারা মহাপরিদর্শকের দায়িত্বে থাকা কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

