রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্প্রতি লালন বিশ্বসংঘ আয়োজিত আট বিভাগব্যাপী উৎসবের ষষ্ঠ পর্ব অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে কবীর ও লালনের মরমী সংগীতের সার্বজনীন আবেদন ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, কবীর ও লালনের সুরবাণী আধ্যাত্মিক বিচারে মহাজাগতিক ভাবসংগীতে পরিণত হয়েছে। অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসবের দ্বিতীয় পর্বে শিল্পীরা কবীর ও লালনের ২০টি কালাম পরিবেশন করেন।

