সৌদিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ একাধিক স্থানে হুথিদের হামলার দাবি

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি কৌশলগত স্থানে ধারাবাহিক হামলা চালানোর দাবি করেছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, গত ৪৮ ঘণ্টায় এসব অভিযান পরিচালনা করা হয়। রিয়াদ ছাড়াও ইয়ানবুতে অবস্থিত সৌদি আরামকোর স্থাপনা, আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে এই হামলাগুলো চালানো হয়েছে বলে তারা দাবি করে।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সৌদিতে এই হামলার দাবি সামনে এল। অন্যদিকে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার দাম্মাম বিমানবন্দর এবং আরামকো তেল শোধনাগারে পৃথক হামলায় মোট চারজন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন। এর মধ্যে কেবল দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরেই বুধবার সন্ধ্যায় হামলায় দুজনের মৃত্যু হয়। উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা অব্যাহত থাকার মধ্যে সৌদি আরবে এসব হামলার দাবি করল হুথিরা। এছাড়া এসব হামলায় আরো দশজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে বুধবার সৌদি আরবের দাম্মাম বিমান বন্দর এবং আরামকো তেল শোধনাগারে পৃথক হামলায় চার জন নিহত হয়েছে।

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) নিশ্চিত করেছে যে, দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত আটজনের মধ্যে দুজন বাংলাদেশি, দুজন ভারতীয়, দুজন ইয়েমেনি, একজন নেপালি এবং একজন সৌদি নাগরিক রয়েছেন। আঘাতপ্রাপ্তদের বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।