দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাতজন প্রাণ হারিয়েছেন। এ সময়ে নতুন করে ১ হাজার ৮৭২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগের দিন শুক্রবার ডেঙ্গুতে চারজনের মৃত্যু এবং ১ হাজার ১৮১ জন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল অধিদপ্তর। এর আগে, শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু এবং ১ হাজার ১৮১ জন হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানানো হয়েছিল।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪২ জনে। একই সময়ে মোট ১ লাখ ১০ হাজার ৩১২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

