লালনের আখড়াবাড়ি থেকে টাইম বোমা উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় ফকির লালন শাহর ১৩৬তম তিরোধান দিবসের তিন দিনের আয়োজন শেষ হয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে। আখড়াবাড়ির ভেতর থেকে একটি টাইম বোমা উদ্ধারের পর থেকেই সাধু-ফকির ও দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত শনিবার শুরু হওয়া এই আয়োজনের সমাপনী দিনে গতকাল সোমবার সকালেই অনেক সাধু-ফকির স্থান ত্যাগ করেন। বেলা ১১টার মধ্যে পুরো প্রাঙ্গণ প্রায় জনশূন্য হয়ে পড়ে। গতকাল দুপুর ১২টার দিকে আখড়াবাড়িতে গিয়ে দেখা যায়, পুরো প্রাঙ্গণে ফকির–সাধুদের সংখ্যা প্রায় শূন্য। এর আগে থেকেই সেখানে ফকির-সাধুসহ অনেক মানুষ জড়ো হতে থাকে। সেখানে কয়েকজন দর্শনার্থী ঘোরাফেরা করছিলেন।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে আখড়াবাড়ির ভেতরে একটি ব্যাগে বোমা থাকার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তার অংশ হিসেবে পুলিশ মোতায়েনের পাশাপাশি বিজিবির দুই প্লাটুন সদস্যও নামানো হয়। গতকাল সকালে ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে। বোমাটি যেখান থেকে উদ্ধার করা হয়, তার পাশেই আসন পেতেছিলেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার গিয়াস ফকির। তিনি জানান, গভীর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে রাস্তা বন্ধ করে সবাইকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলে। পরে সকালে বোমাটি সরিয়ে নেওয়া হয়। তিনি বলেন, ‘রাত দেড়টা–দুইটার দিকে পুলিশ–প্রশাসনের লোক আসল। গত রোববার মানুষের সমাগম ছিল সবচেয়ে বেশি। তারপর সবাইকে বলল, এখানে বোম আছে, সবাই সইরি যাও। এরপর সকালে আরও লোকজন আইসি জিনিসটা (বোমা) তুইলি নিই চলি গেল। এরপর সেটি কর্ডন করে (ঘিরে) রাখা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মূল ফটক পার হয়ে ডান দিকে একটি নারকেলগাছের নিচে সাদা ব্যাগে মোড়ানো সন্দেহজনক বস্তুটি প্রথমে এক শিশুর নজরে আসে। সে বিষয়টি ফকিরদের জানালে তারা পুলিশকে অবহিত করে। ঘটনার ২০ হাতের মধ্যে পুলিশের একটি অস্থায়ী ক্যাম্প রয়েছে এবং সেখানে নিয়মিত ১৫ থেকে ২০ জন সদস্য দায়িত্বে থাকেন। কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, উদ্ধার হওয়া বস্তুটি একটি টাইম বোমা ছিল এবং যেকোনো সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারত। এ ঘটনায় আখড়াবাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুরো প্রাঙ্গণে তল্লাশি চালানো হয়েছে। পুলিশকে কে খবর দিল, কী বিষয়, কিছুই জানি না।’। লালনের আখড়াবাড়ি থেকে টাইম বোমা উদ্ধার, বিজিবি মোতায়েন।

বোমা উদ্ধারের ঘটনায় কুমারখালী থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন জানান, পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করছে। এদিকে সাধু-ফকিরেরা নির্ধারিত সময়ের আগেই চলে যাওয়ায় শেষ দিনের কর্মসূচিগুলো কিছুটা সংকুচিত হয়। সন্ধ্যা ছয়টায় সমাপনী আলোচনা সভা হওয়ার কথা থাকলেও তা দুই ঘণ্টা এগিয়ে এনে বিকেল চারটায় অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এতে মুখ্য আলোচক ছিলেন প্রাবন্ধিক আহমেদ শাকিল হাসমী এবং স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার আমিনুল ইসলাম, সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাগিব রউফ চৌধুরী এবং জেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেন সরকার উপস্থিত ছিলেন।