লন্ডনে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মুহাম্মদ আব্দুল মুহিত স্থানীয় সময় সোমবার পরিচয়পত্র পেশ করেছেন। লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে ডিপ্লোম্যাটিক কোরের সহকারী মার্শাল সারাহ বৃটন ওবিইর কাছে তিনি তার পরিচয়পত্র হস্তান্তর করেন।
এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যুক্তরাজ্যে তার কূটনৈতিক দায়িত্ব পালনের প্রক্রিয়া শুরু হলো। এটি মূলত দেশটির রাজার কাছে মূল পরিচয়পত্র পেশ করার পূর্ববর্তী একটি প্রথাগত ধাপ। এ সময় হাই কমিশনার মুহাম্মদ আব্দুল মুহিত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বহুমুখী অংশীদারিত্বকে ভবিষ্যতে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

