ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় শাস্তির মুখে পড়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ম্যাচ রেফারি জেফ ক্রো এই জরিমানা নির্ধারণ করেন। নির্ধারিত সময়ের চেয়ে পাকিস্তান দুই ওভার এবং শ্রীলঙ্কা এক ওভার পিছিয়ে ছিল। সে হিসেবে পাকিস্তানি ক্রিকেটারদের ম্যাচ ফি-র ১০ শতাংশ এবং শ্রীলঙ্কান ক্রিকেটারদের ৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে। উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ম্যাচ ফির ১০ ও শ্রীলঙ্কাকে পাঁচ শতাংশ জরিমানা করা হয়। ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে আজও বড় জয় পেয়েছে পাকিস্তান।
আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের ঘাটতির জন্য ম্যাচ ফি-র ৫ শতাংশ কাটার বিধান রয়েছে। পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস নিজেদের দায় স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি। অনফিল্ড আম্পায়ার আসিফ ইয়াকুব ও ওয়েইন নাইটস, থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং ফোর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি যৌথভাবে এই স্লো ওভার রেটের অভিযোগ তোলেন। উল্লেখ্য, টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে পাকিস্তান। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

