বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি বিভিন্ন বিভাগে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিশ্ববিদ্যালয়টিতে মোট ১৯টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত নিয়মে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ সময় ৯ নভেম্বর ২০২৬।
নিয়োগযোগ্য পদসমূহ
- সহকারী অধ্যাপক (জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেরিন বায়োটেকনোলজি): ১টি পদ
- সহকারী অধ্যাপক (নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং): ২টি পদ
- সহকারী অধ্যাপক (হারবার অ্যান্ড রিভার ইঞ্জিনিয়ারিং)
- সহকারী অধ্যাপক (ইনস্টিটিউট অব প্রফেশনাল ল্যাংগুয়েজ)
- প্রভাষক (ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি)
- প্রভাষক (জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেরিন বায়োটেকনোলজি)
- প্রভাষক (হারবার অ্যান্ড রিভার ইঞ্জিনিয়ারিং)
- প্রভাষক (মেরিটাইম সায়েন্স): ১টি পদ
- প্রভাষক (মেরিটাইম ল অ্যান্ড পলিসি)
- প্রভাষক (ইনস্টিটিউট অব প্রফেশনাল ল্যাংগুয়েজ)
- মেডিকেল অফিসার
- অফিস সহকারী কাম ডাটা প্রসেসর
- ল্যাবরেটরি টেকনিশিয়ান
- অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট
- অফিস সহায়ক: ৩টি পদ
বেতন স্কেল ও গ্রেড
- গ্রেড-৬: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা (১ থেকে ৪ নম্বর পদ)
- গ্রেড-৯: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (৫ থেকে ১১ নম্বর পদ)
- গ্রেড-১৩: ২৪,০০০-৫৮,০০০ টাকা (১২ ও ১৩ নম্বর পদ)
- গ্রেড-১৬: ২১,৯০০-৫২,৯০০ টাকা (১৪ নম্বর পদ)
- গ্রেড-২০: ২০,০০০-৪৮,৪০০ টাকা (১৫ নম্বর পদ)
আবেদন প্রক্রিয়া ও ফি
প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।
সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য সাত সেট এবং কর্মকর্তা-কর্মচারী পদের জন্য দুই সেট স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, মিরপুর-১২, ঢাকা-১২১৬।
আবেদন ফি বাবদ ১ থেকে ১১ নম্বর পদের জন্য ২০০ টাকা, ১২ থেকে ১৪ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ১৫ নম্বর পদের জন্য ৫০ টাকা জমা দিতে হবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- মোট পদ: ১৯; শেষ তারিখ: ৯ নভেম্বর ২০২৬।
- পদসংখ্যা: ১।
- পদসংখ্যা: ২।
- স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে নিয়োগ, আবেদনের বয়স ৫০ বছর পর্যন্ত।
- বিসিএসে ‘রিপিট ক্যাডার’ বন্ধে যে উদ্যোগ পিএসসির, ৫০তম থেকেই মিলতে পারে সুফল।
- পদসংখ্যা: ৩।
- ৫ থেকে ১১ নম্বর পদ: (গ্রেড-৯) ৪৪,০০০-১০,৫৯,০০ টাকা।

