চট্টগ্রাম কর কমিশনারের কার্যালয় (কর অঞ্চল-১) সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডের পাঁচটি ক্যাটাগরিতে মোট ২৬ জন প্রার্থীকে স্থায়ী পদে নিয়োগ দেবে। কম্পিউটার টাইপে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে গতি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দসহ স্ট্যাডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
কেবল চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিনা মূল্যের অনলাইন কোর্স, যেভাবে আবেদন।
আবেদনের সময়সীমা আগামী ৫ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
পদের বিবরণ ও যোগ্যতা
- কম্পিউটার অপারেটর১টি পদ। বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে। বেতন গ্রেড ১৩ (২৪,০০০-৫৮,০০০ টাকা)।
- উচ্চমান সহকারী৩টি পদ। স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন। কম্পিউটার টাইপিংয়ে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ২৫ ও ৩০ শব্দের গতি এবং ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে। বেতন গ্রেড ১৪ (২৩,৫০০-৫৬,৮০০ টাকা)।
- সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর৯টি পদ। স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সাঁটলিপিতে বাংলা ৪৫ ও ইংরেজি ৭০ শব্দের এবং টাইপিংয়ে বাংলা ২৫ ও ইংরেজি ৩০ শব্দের গতি থাকতে হবে। বেতন গ্রেড ১৬ (২১,৯০০-৫২,৯০০ টাকা)।
- অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক৪টি পদ। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ২০ শব্দের গতি থাকতে হবে। বেতন গ্রেড ১৬ (২১,৯০০-৫২,৯০০ টাকা)।
- অফিস সহায়ক৯টি পদ। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বেতন গ্রেড ২০ (২০,৫০০-৪৯,৬০০ টাকা)।
আবেদন প্রক্রিয়া ও ফি
নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের টেলিটক সার্ভিসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। ১ থেকে ৪ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং ৫ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র সঠিকভাবে পূরণ এবং নির্দেশনাবলী অনুসরণ করা বাধ্যতামূলক।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- বিসিএসে ‘রিপিট ক্যাডার’ বন্ধে যে উদ্যোগ পিএসসির, ৫০তম থেকেই মিলতে পারে সুফল।
- সরকারি প্রতিষ্ঠানে চাকরি, বেতন প্রায় দেড় লাখ টাকা।

