আজ শুক্রবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভ্যাল অ্যারেনায় আয়োজন করা হয়েছে ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক কনসার্ট। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে অনেক দিন পর টিকিট কনসার্ট করছি।
এই জমকালো আয়োজনে পারফর্ম করবেন ব্যান্ড সংগীতের জনপ্রিয় তারকা মাহফুজ আনাম জেমস। দীর্ঘ সময় পর সরাসরি টিকেট কনসার্টে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত এই শিল্পী। তিনি জানিয়েছেন, শ্রোতা-দর্শকদের জন্য এবারের পরিবেশনায় নতুন কিছু চমক থাকছে। আশা করি শ্রোতা-দর্শক নতুন কিছু শুনতে ও দেখতে পাবেন।’।
আয়োজক প্রতিষ্ঠান ‘অ্যাডভেন্টর কমিউনিকেশন’ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, কনসার্টে নগরবাউল ছাড়াও আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য ব্যান্ডের সদস্যরা সংগীত পরিবেশন করবেন। এছাড়া ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনায় দেখা যাবে গিটারিস্ট ওনি হাসানকে। পাশাপাশি ওনি হাসান ও একে রাহুল একক পরিবেশনা নিয়ে হাজির হবেন এই কনসার্টে।

