বিভিন্ন সরকারি দপ্তরে ১৩৫ পদে কর্মী নিয়োগ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে ১৩৫টি শূন্য পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

যোগ্যতাসম্পন্ন আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

নিয়োগের পদ ও দপ্তরের তালিকা

  • আইন কর্মকর্তা (১টি): স্বাস্থ্যসেবা বিভাগ, ঔষধ প্রশাসন অধিদপ্তর।
  • বয়লার পরিদর্শক (২টি): শিল্প মন্ত্রণালয়ের প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়।
  • সহকারী শীতাতপ রক্ষণ প্রকৌশলী (১টি): তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাংলাদেশ টেলিভিশন।
  • গবেষণা কর্মকর্তা (১টি): পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।
  • সাব-রেজিস্ট্রার (৮৪টি): আইন ও বিচার বিভাগ।
  • প্রটোকল অফিসার (১টি): মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
  • সাব-অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (৭টি): বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর।
  • সহকারী প্রটোকল অফিসার (১টি): রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগ।
  • ফটো টেকনিশিয়ান (৩টি): বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বস্ত্র অধিদপ্তর।
  • অ্যাসিস্ট্যান্ট ট্রেনার (৯টি): স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)।
  • সিনিয়র ইন্সট্রাক্টর (ট্রেড-বৃত্তিমূলক, বাণিজ্যিক, শিল্প ও নকশা শাখা) (২টি): মহিলাবিষয়ক অধিদপ্তর।
  • সিনিয়র ইন্সট্রাক্টর (ট্রেড-হস্তশিল্প ও সমজাতীয় প্রশিক্ষণ শাখা) (২টি): মহিলাবিষয়ক অধিদপ্তর।
  • সিনিয়র ইন্সট্রাক্টর (ট্রেড-দপ্তর বিজ্ঞান শাখা) (২টি): মহিলাবিষয়ক অধিদপ্তর।
  • নার্স মিডওয়াইফ (১৯টি): সংশ্লিষ্ট দপ্তর।

বেতন কাঠামো

  • গ্রেড-৯ (আইন কর্মকর্তা, বয়লার পরিদর্শক, সহকারী শীতাতপ রক্ষণ প্রকৌশলী, গবেষণা কর্মকর্তা, সাব-রেজিস্ট্রার): ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা।
  • গ্রেড-১০ (প্রটোকল অফিসার, সাব-অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, সহকারী প্রটোকল অফিসার, ফটো টেকনিশিয়ান): ৩২,০০০–৭৭,৩০০ টাকা।
  • গ্রেড-১১ (অ্যাসিস্ট্যান্ট ট্রেনার, সিনিয়র ইন্সট্রাক্টর পদসমূহ): ২৫,০০০–৬০,৫০০ টাকা।
  • গ্রেড-১২ (নার্স মিডওয়াইফ): ২৪,৩০০–৫৮,৭০০ টাকা।

আবেদন ফি ও সময়সীমা

  • ১ থেকে ৯ নম্বর পদের জন্য আবেদন ফি ২০০ টাকা এবং ১০ থেকে ১৪ নম্বর পদের জন্য ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সব গ্রেডের ফি ৫০ টাকা।
  • অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হবে ১ নভেম্বর ২০২৬ দুপুর ১২টা থেকে।
  • আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৬টা।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরে ১৩৫ পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন।
  • আবেদন যেভাবে: আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।