এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া নতুন দিগন্ত

দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের ক্রীড়াক্ষেত্রে উদ্বুদ্ধ করতে এবং পেশাদার ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। এই টুর্নামেন্টের মাধ্যমে ক্রিকেট ও ফুটবলে নতুন প্রতিভার সন্ধান করার পাশাপাশি খেলাধুলার প্রসারে বড় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে, যেখানে তাঁরা নিজেদের দক্ষতা ও সামর্থ্য প্রদর্শনের পাশাপাশি জাতীয় ক্রীড়াঙ্গনে অবদান রাখার সুযোগ তৈরি করতে পারবেন। উপমহাদেশের অন্যতম বৃহৎ ক্রীড়া অবকাঠামো এবিজি স্পোর্টস সিটি সেই উদ্যোগ ও অঙ্গীকারের প্রতিফলন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ের জন্য প্রতিভাবান ক্রিকেটার ও ফুটবলার উঠে আসার পথও সুগম হবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় টুর্নামেন্ট উপলক্ষে এক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ও ফুটবল দলের অধিনায়ক, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে টুর্নামেন্টের প্রস্তুতি, খেলার নিয়মাবলি ও গ্রুপ নির্ধারণের জন্য লটারি পরিচালনা করা হয়। এতে অংশগ্রহণকারী ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ও ফুটবল দলের ২০ জন অধিনায়ক, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় টুর্নামেন্টের আনুষ্ঠানিক জার্সি ও ট্রফি উন্মোচন এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টের প্রধান আকর্ষণ হচ্ছে ফ্লাডলাইটের আলোয় ম্যাচ আয়োজন। তরুণদের প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরিতে ক্রিকেট ও ফুটবলের প্রতিটি বিভাগে চ্যাম্পিয়ন দলের জন্য ১০ লাখ টাকা করে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। দুই বিভাগে রানার্সআপ দল পাবে পাঁচ লাখ টাকা করে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০টি বিশ্ববিদ্যালয়কে ক্রিকেট ও ফুটবলের পৃথক বিভাগে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ক্রিকেট প্রতিযোগিতার ‘এ’ গ্রুপে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক। ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), নর্থ সাউথ ইউনিভার্সিটি, সোনারগাঁও ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।

ফুটবল প্রতিযোগিতার ‘এ’ গ্রুপে স্থান পেয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ও সোনারগাঁও ইউনিভার্সিটি। গুণী অভিনয় শিল্পী, কবি সমু চৌধুরীর আসলে কি হয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সঙ্গে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ…।

অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান। এছাড়া বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মো. ইমরুল হাসান বলেন, এবিজি ইউনিভার্সিটি কাপের যাত্রা শুরু হচ্ছে ক্রিকেট ও ফুটবল দিয়ে। ভবিষ্যতে আরও নতুন ইভেন্ট যুক্ত করার মাধ্যমে এই আয়োজনকে আরও বিস্তৃত ও সমৃদ্ধ করা হবে।

মো. ইমরুল হাসান আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন খেলায় পৃষ্ঠপোষকতা, বিশ্বমানের অবকাঠামো তৈরি এবং নতুন নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে বসুন্ধরা গ্রুপ দীর্ঘদিন ধরে দেশের ক্রীড়াক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সায়েম সোবহান আনভীরের দিকনির্দেশনায় ক্রীড়াক্ষেত্রে এই অবদান অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অধিনায়কদের মতে, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের দক্ষতা, দলগত সংহতি এবং ক্রীড়াসুলভ মনোভাব বিকাশে বিশেষ ভূমিকা পালন করবে। টুর্নামেন্ট নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।