এনটিভিতে শুরু হচ্ছে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার

দেশের শিশু-কিশোরদের নিয়ে আয়োজিত বৃহৎ প্রতিভা অন্বেষণমূলক রিয়ালিটি শো ‘মার্কস অলরাউন্ডার’-এর চূড়ান্ত পর্ব প্রচারের সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ অক্টোবর থেকে এনটিভির পর্দায় প্রতি শুক্রবার ও সোমবার রাত সাড়ে ৯টায় অনুষ্ঠানটি দেখা যাবে। দীর্ঘ প্রায় এক বছর ধরে চলা এই আয়োজনে দেশের প্রায় তিন লাখ শিশু-কিশোর অংশ নিয়েছে। প্রায় এক বছর ধরে চলা প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রায় ৩ লাখ শিশু-কিশোর। প্রতিভার চমক আর জমজমাট মার্কস অলরাউন্ডারের লড়াই দেখতে চোখ রাখুন এনটিভির পর্দায়।

প্রতিযোগিতাটিতে অংশগ্রহণকারীরা ১০০টি আঞ্চলিক পর্ব ছাড়াও বিভাগীয় ও জাতীয় পর্যায়ের বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা ও উপস্থিত বক্তৃতার মতো বিভিন্ন বিষয়ে দক্ষতা প্রদর্শনের মাধ্যমে বয়সভিত্তিক তিনটি গ্রুপ থেকে সেরা তিনজনকে নির্বাচিত করা হবে। তিনটি গ্রুপের বিজয়ীদের প্রত্যেকের জন্য থাকছে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। সব মিলিয়ে পদকসহ মোট এক কোটি টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হবে প্রতিযোগীদের। সব মিলিয়ে বিভিন্ন গ্রুপের বিজয়ীদের জন্য থাকছে পদকসহ মোট ১ কোটি টাকার শিক্ষাবৃত্তি।