ঢাকা কর অঞ্চল-১৯–এ ৬০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা কর অঞ্চল-১৯–এর অধীনে বিভিন্ন শূন্যপদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

১৩ থেকে ২০তম গ্রেডভুক্ত মোট ৬০টি পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

পদের বিবরণ ও বেতন স্কেল

  • কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩): ১টি পদ, বেতন ২৪,০০০-৫৮,০০০ টাকা।
  • ব্যক্তিগত সহকারী (গ্রেড-১৩): ৩টি পদ।
  • প্রধান সহকারী (গ্রেড-১৪): ৯টি পদ।
  • উচ্চমান সহকারী (গ্রেড-১৪): ১০টি পদ, বেতন ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
  • সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪): ১২টি পদ।
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬): ১২টি পদ, বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।
  • অফিস সহায়ক (গ্রেড-২০): ১৩টি পদ, বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের সঙ্গে পদভেদে ফি জমা দিতে হবে। এর মধ্যে ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।

আবেদনপত্র জমাদান প্রক্রিয়া ১ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টায় শুরু হবে। প্রার্থীগণ ২১ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • মোট পদ: ৬০; শেষ তারিখ: ২১ নভেম্বর ২০২৬।
  • পদসংখ্যা: ১।
  • পদসংখ্যা: ৩।
  • প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি: আইনি জট খুলেছে, পদোন্নতির অপেক্ষা কবে শেষ হবে।
  • পদসংখ্যা: ৯।
  • পদসংখ্যা: ১০।
  • পদসংখ্যা: ১২।
  • বুয়েটে ৫ পদে নিয়োগ, বেতনস্কেল ৫৮ হাজার থেকে ১,০০,০০০।