ফটিকছড়ির উন্নয়ন নিয়ে জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে এমপি সরোয়ারের বৈঠক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সার্বিক উন্নয়ন ও বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়ন এবং প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ নিয়ে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান শামীমের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর। বৈঠকে উপজেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা, বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এবং পরিকল্পনাগুলোতে পারস্পরিক সহযোগিতা ও প্রশাসনিক সমন্বয়ের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা

এদিকে, একই দিন বিকেলে ফটিকছড়ি বিএনপির চার ইউনিটের যৌথ উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরীর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার আলমগীর বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমিক সিপাহী-জনতার ঐক্য জাতীয় ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র রক্ষায় দেশবিরোধী যেকোনো চক্রান্ত নস্যাৎ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে আগামী ৮ নভেম্বর ফটিকছড়িতে দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচি যথাযোগ্য মর্যাদা ও সুশৃঙ্খলভাবে সফল করতে দলীয় নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ

প্রস্তুতি সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এতে উপস্থিত ছিলেন

  • প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন এবং বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী।
  • দুবাই বিএনপির সভাপতি রফিকুল আলম, আবুল কালাম আজাদ, মুনসুর আলম চৌধুরী, আবু আজম তালুকদার, সরোয়ার হোসেন মেম্বার ও আবুল খায়ের।
  • আবু মেম্বার, এস এম শফিউল আলম, নাছির উদ্দীন চৌধুরী, ওসমান হোসেন চৌধুরী, এয়াকুব শহিদ, এস এম মুনসুর, ফরিদুল আলম ও নুরুল হুদা।
  • মহিন উদ্দিন, আজম খান, হাসানুল কবির, বেলাল মেম্বার, আহমদ রশিদ চৌধুরী, দৌলত মিয়া, জাহেদুল ইসলাম মেম্বার, মোজাহারুল ইকবাল লাভলু, প্রিন্স ওমর ফারুক এবং সাইফুল হায়দার রাসেল।