বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সরকারি ব্যবস্থাপনায় শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় দক্ষ পুরুষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এই প্রক্রিয়ার মাধ্যমে মালয়েশিয়ার বিখ্যাত প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডিতে দুটি পৃথক ক্যাটাগরিতে মোট ১১২ জন কর্মী চূড়ান্তভাবে নিয়োগ পাবেন। চূড়ান্ত নির্বাচিত কর্মীদের নিয়োগপ্রক্রিয়ার কোনো ধাপে কোনো অর্থ ব্যয় করতে হবে না।
নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্যাবলি
- প্রতিষ্ঠানের নামDHL Supply Chain (Malaysia) Sdn. Bhd.
- পদের নামঅপারেশনস অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স।
- মোট পদসংখ্যা১১২ জন।
- বেতন ও ভাতা১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২ হাজার টাকা)।
- বয়সসীমা২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
- প্রার্থীর ধরনশুধুমাত্র পুরুষ কর্মী।
পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা
১. অপারেশনস অ্যাসিস্ট্যান্টপ্রার্থীর ন্যূনতম মাধ্যমিক (এসএসসি) বা সমমান পাস হতে হবে। তবে বৃত্তিমূলক বা উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে ইংরেজিতে পড়া, লেখা ও যোগাযোগের দক্ষতা থাকতে হবে। এছাড়া ওয়্যারহাউসে কাজ করার উপযোগী শারীরিক সক্ষমতা এবং সংশ্লিষ্ট কাজে ১ থেকে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। ফর্কলিফট, পাওয়ার প্যালেট ট্রাক ও রিচ ট্রাক পরিচালনায় দক্ষতা বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে।
২. টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্সপ্রার্থীর ন্যূনতম উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমান পাস হতে হবে। বিশেষ করে ইলেকট্রিক্যাল বিষয়ে পড়াশোনা করা ভোকেশনাল, পলিটেকনিক বা স্নাতক ডিগ্রিধারীরা নিয়োগে বিশেষ অগ্রাধিকার পাবেন। এ পদে আবেদনের জন্য ওয়্যারহাউসের নেটওয়ার্ক ক্যাবলিং, র্যাকিং ও তথ্যপ্রযুক্তি সরঞ্জাম সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
চাকরির মেয়াদ ও সুযোগ-সুবিধা
- চাকরির মেয়াদ ও কর্মঘণ্টাচাকরির মেয়াদ তিন বছর, যা পরবর্তীতে নবায়নযোগ্য। প্রতিদিন আট ঘণ্টা করে সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে। প্রতিষ্ঠানের প্রয়োজন এবং মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী অতিরিক্ত সময় কাজ করার (ওভারটাইম) সুযোগ থাকবে।
- অন্যান্য সুবিধানিয়োগকর্তা প্রতিষ্ঠান কর্মীদের প্রয়োজনীয় আবাসন, প্রাথমিক চিকিৎসা এবং কর্মস্থলে যাতায়াতের সুবিধা প্রদান করবে।
আবেদনের শর্তাবলি ও নিয়ম
- প্রার্থীদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১৮ থেকে ২৪ মাস থাকতে হবে।
- বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং দেশ-বিদেশে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
- একজন প্রার্থী কেবল যেকোনো একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।
- অনলাইনের মাধ্যমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে বোয়েসেলের নিয়ম অনুযায়ী আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদনের সময়সূচি ও নির্বাচন প্রক্রিয়া
অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ৬ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৮ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত।
আবেদনপ্রক্রিয়া শেষ হওয়ার পর বোয়েসেলের মাধ্যমে প্রাথমিকভাবে সফটওয়্যারভিত্তিক লটারির দ্বারা ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে, যাদের তালিকা বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ পাবে। পরবর্তীতে নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সরাসরি কারিগরি ও মৌখিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে ১১২ জন কর্মীকে চূড়ান্তভাবে নির্বাচিত করবেন।
বোয়েসেল স্পষ্টভাবে জানিয়েছে, এটি সম্পূর্ণ বিনা খরচে সরকারি নিয়োগ। এই নিয়োগ প্রক্রিয়ার নামে কোনো ব্যক্তি বা মধ্যস্বত্বভোগী প্রতিষ্ঠানের সঙ্গে যেকোনো ধরনের অর্থ লেনদেন না করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
- নির্দেশনা ও শর্তগুলো।

