ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন রাজস্ব খাতের বেশ কিছু শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নবম ও দশম গ্রেডে মোট ১৮টি পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন।

পদের বিবরণ ও বেতন স্কেল

  • সহকারী প্রকৌশলী (পুর): পদসংখ্যা ৬টি, বেতন স্কেল ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
  • সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): পদসংখ্যা ২টি, বেতন স্কেল ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
  • সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): পদসংখ্যা ১টি, বেতন স্কেল ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
  • উপসহকারী প্রকৌশলী (পুর): পদসংখ্যা ৫টি, বেতন স্কেল ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।
  • উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): পদসংখ্যা ৩টি, বেতন স্কেল ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।
  • উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক): পদসংখ্যা ১টি, বেতন স্কেল ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।

বয়সসীমা ও আবেদন প্রক্রিয়া

আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি ও সময়সীমা

আবেদন ফি বাবদ ২২৩ টাকা জমা দিতে হবে।

তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া আগামী ৫ নভেম্বর ২০২৬ সকাল ১০টায় শুরু হবে এবং ২৬ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র ও ফি জমা দেওয়া যাবে।

  • পদসংখ্যা: ৬।
  • ৫২তম বিসিএসও কি বিশেষ হতে যাচ্ছে: সংশয় আর কৌতূহল চাকরিপ্রার্থীদের।
  • পদসংখ্যা: ২।
  • পদসংখ্যা: ১।
  • ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি।
  • পদসংখ্যা: ৩।
  • আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৫ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
  • বিস্তারিত দেখুন এ ঠিকানায়।