ওয়েলিংটনের সেলো বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন ভারতীয় ব্যাটিং তারকা বিরাট কোহলি। ম্যাচটিতে মাত্র ৭ রান করে সাজঘরে ফিরলেও ওয়ানডে ক্রিকেটে কিউইদের বিপক্ষে এখন সর্বোচ্চ রানের মালিক এই মহাতারকা। এর মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার রিকি পন্টিংকে পেছনে ফেলে তালিকার শীর্ষে উঠে এলেন।
ম্যাচ শুরুর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে পন্টিংয়ের সমান ১ হাজার ৯৭১ রান ছিল কোহলির। ক্রিজে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই চার মেরে তিনি পন্টিংয়ের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন। রিকি পন্টিং তার ক্যারিয়ারে ৫১টি ম্যাচের ৫০ ইনিংসে ৪৫.৮৩ গড়ে ১ হাজার ৯৭১ রান করেছিলেন, যার মধ্যে ছিল ৬টি সেঞ্চুরি ও ১২টি ফিফটি। পন্টিংয়ের সেই রেকর্ড ভাঙতে কোহলি খেললেন মাত্র ৩৮টি ইনিংস। বর্তমানে কিউইদের বিপক্ষে কোহলির মোট রান দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৮। সিরিজের বাকি ম্যাচগুলোতে প্রথম খেলোয়াড় হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ২ হাজার রান করার সুযোগ রয়েছে তার সামনে।
এই তালিকার পরবর্তী অবস্থানে রয়েছেন ভারতের শচীন টেন্ডুলকার (১,৭৫০ রান), শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (১,৫৬৮ রান), সনাথ জয়সুরিয়া (১,৫১৯ রান) এবং দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (১,৪৪৯ রান)। শনিবারের ম্যাচে কোহলির উইকেটটি শিকার করেন পেসার জ্যাকব ডাফি। ভালো লেংথের বলে পরাস্ত হয়ে কাভার পয়েন্টে ক্যাচ দেন এই ব্যাটার। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৩ নম্বর পজিশনে ব্যাট করে ওয়ানডেতে প্রথম খেলোয়াড় হিসেবে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করার রেকর্ড গড়েছিলেন তিনি। কোহলি ও পন্টিংয়ের পর এ তালিকায় যথাক্রমে রয়েছে ভারতের শচীন টেন্ডুলকার (১৭৫০), শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (১৫৬৮), আরেক লঙ্কান গ্রেট সনাথ জয়সুরিয়া (১৫১৯) ও দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (১৪৪৯)।
ম্যাচটিতে টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড মাত্র ১৩৪ রানে অলআউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৭ উইকেট হারিয়ে ১১৩ রান তোলার পর মুষলধারে বৃষ্টি শুরু হয়। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়ায় ডিএলএস পদ্ধতিতে ৪ রানে এগিয়ে থাকা ভারতকে বিজয়ী ঘোষণা করা হয়। ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৩৪ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। রান তাড়ায় ভারতের দলীয় সংগ্রহ যখন ৭ উইকেটে ১১৩, তখন নামে মুষলধারে বৃষ্টি।

