আগামী ২০ নভেম্বর মুক্তি পাবে ভাবনার সিনেমা যাপিত জীবন

দেশভাগ ও ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র ‘যাপিত জীবন’ আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন হাবিবুল ইসলাম হাবিব। এটি একটি সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র।

সিনেমায় আশনা হাবিব ভাবনার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া সিনেমাটির পোস্টার প্রকাশ করেছে। প্রায় তিন বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হওয়ায় সিনেমাটির মুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী ভাবনা।