এনসিএল: সানজিদের ঘূর্ণিতে ধুঁকছে রংপুর, তাইবুরের ব্যাটে ঢাকার দাপট

জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনে বল ও ব্যাটের লড়াইয়ে জমে উঠেছে মাঠ। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে রংপুরের ব্যাটিং লাইনআপকে একাই ধসিয়ে দিয়েছেন চট্টগ্রামের পেসার সানজিদ মজুমদার। টস জিতে আগে ফিল্ডিং নেওয়া চট্টগ্রামের অধিনায়ক হাসান মুরাদের সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করেন এই ডানহাতি বোলার। ৪৯ রানের মধ্যে অনিক সরকার (২৮), মিম মোসাদ্দেক (৩) ও ইকবাল হোসেনকে (১৬) হারিয়ে চাপে পড়ে রংপুর। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬৬ রানেই অলআউট হয় দলটি। সানজিদ ৪১ রান খরচায় পাঁচ উইকেট শিকার করেন, যা তার ৩৩তম প্রথম শ্রেণির ম্যাচে প্রথম ফাইফার। জবাবে চট্টগ্রাম দিন শেষে বিনা উইকেটে ৫৯ রান তুলেছে, যেখানে সাদিকুর ২১ ও সাদ্দাম ৩১ রানে অপরাজিত আছেন। ডানহাতি পেসারের তোপে পড়ে ৪৯ রানে টপঅর্ডারের তিন ব্যাটারকে হারায় রংপুর। শুরুর সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি রংপুর। ৩৩তম ম্যাচে এসে এ কীর্তি গড়েন সানজিত। এরপর ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৫৯ রান তোলে দিন শেষ করেছে চট্টগ্রাম।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ঢাকার ব্যাটারদের দাপটে বড় সংগ্রহ পেয়েছে ঢাকা। খুলনার বিপক্ষে দিন শেষে তারা ৫ উইকেটে তুলেছে ৩৬৮ রান। দলের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন তাইবুর রহমান, এটি প্রথম শ্রেণির ক্রিকেটে তার পঞ্চম সেঞ্চুরি। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব, তিনিও ফিফটি তুলে নিয়েছেন। দিনের খেলা শেষে তাইবুর ১২৮ ও আমিনুল ৫৬ রানে অপরাজিত রয়েছেন। এছাড়া ওপেনার আশিকুর রহমান শিবলি ও ফয়সাল সরকার রায়হানও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

এদিকে অন্য ভেন্যুগুলোতেও ছিল হাড্ডাহাড্ডি লড়াই। চট্টগ্রামের আরেক ম্যাচে বরিশালের মুখোমুখি হয়েছে ময়মনসিংহ। প্রথম দিনের খেলা শেষে ৬ উইকেটে ২৪৭ রান তুলেছে ময়মনসিংহ, যেখানে আল আমিন জুনিয়র ও ওপেনার খালিদ হাসান ফিফটি পেয়েছেন। অন্যদিকে, বগুড়ায় রাজশাহীর বিপক্ষে সিলেট দিন শেষ করেছে ৮ উইকেটে ৩২৯ রান নিয়ে। প্রথম দিনের খেলায় ব্যাটার ও বোলাররা নিজ নিজ দলের অবস্থানে স্বস্তি ফেরানোর চেষ্টা চালিয়েছেন।