বলিউডের প্রবাদপ্রতিম অভিনেতা অমিতাভ বচ্চন বেশ কিছুদিন ধরেই অসুস্থ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন, যার ফলে জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর শুটিং সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। গত এক সপ্তাহ ধরে অনুষ্ঠানটির নতুন কোনো পর্বের শুটিং করা সম্ভব হয়নি। অমিতাভের দীর্ঘদিনের সঞ্চালনায় এই অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয়। তার অনুপস্থিতিতে চ্যানেল কর্তৃপক্ষ আপাতত নতুন পর্বের পরিবর্তে পুরনো পর্বগুলো প্রচার করছে। বিশেষ করে দীপাবলি উপলক্ষে ধারণ করা পুরনো পর্বগুলো এখন দর্শকদের দেখানো হচ্ছে। যার জেরে চিকিৎসকদের পরামর্শে কয়েক দিন বিশ্রামে আছেন তিনি। বলিউডের শাহেনশার শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। কিন্তু তার শারীরিক অবস্থা খুব একটা ভাল না থাকায়, আপাতত নতুন পর্বের কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
তবে অমিতাভের শারীরিক অবস্থার উন্নতি নিয়ে আশার কথা শোনা যাচ্ছে। শারীরিক পরিস্থিতির ওপর নির্ভর করে আগামী সপ্তাহ থেকেই আবারও শুটিং শুরুর সম্ভাবনা রয়েছে। এই বর্ষীয়ান অভিনেতা নিজেও তার ব্যক্তিগত ব্লগে ধীরে ধীরে কাজে ফেরার বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, দীর্ঘ কর্মব্যস্ত রুটিন থেকে দূরে থাকার ফলে পরিচিত কাজের ধারা কিছুটা অন্যরকম অনুভূত হচ্ছে। তবে নিজের আগের রুটিনে ফেরার প্রক্রিয়া তিনি শুরু করেছেন, যা কিছুটা নিয়ন্ত্রিত এবং ধীর গতির। অনুরাগীদের সাথে নিজের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি এই কঠিন সময়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার কথা ব্যক্ত করেছেন। নিয়মিত কাজের অভ্যাস থেকে দূরে থাকলে পরিচিত অভ্যাসও যেন অন্য রকম হয়ে যায় বলে জানিয়েছেন অভিনেতা। অনুরাগীদের সঙ্গে তার সম্পর্কের কথাও উঠে এসেছে লেখায়।

