দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের প্রাণহানি, আক্রান্ত ২২৬০

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ১৭৩ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৫ হাজার ৫৯৩ জন। সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট ৪৬৬ জনের মৃত্যু হয়েছে। মাসভিত্তিক তথ্যে দেখা যায়, নভেম্বরের প্রথম সপ্তাহে মারা গেছেন ৪৪ জন। এছাড়া অক্টোবরে ১৭৪, সেপ্টেম্বরে ১৪৮, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগী মারা গেছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যার সংখ্যা ১ হাজার ৭৭ জন। এছাড়া খুলনায় ২৭৭, চট্টগ্রামে ২৬৫, বরিশালে ২৪৩, রাজশাহীতে ১৭৭, ময়মনসিংহে ১১১, রংপুরে ৮৩ এবং সিলেট বিভাগে ১৬ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।