আইনি পথেই শেখ হাসিনাকে দেশে আনা হবে: উপদেষ্টা জাহেদ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো আইনি জটিলতা দেখছে না সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত এই আসামিকে দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারকাজ সম্পন্ন করার বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা কেবল একজন সাধারণ অপরাধী নন, তিনি মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত। সাধারণ খুনের ঘটনা আর মানবতাবিরোধী অপরাধের বিচার এক বিষয় নয়। সংবিধান অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্তদের ক্ষেত্রে সাধারণ মানবাধিকার রহিত থাকে। ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে এবং সেই চুক্তির নিয়ম অনুযায়ীই তাঁকে হস্তান্তরের আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ১০০ বা ৫০০ খুনের ঘটনা এক বিষয়, কিন্তু মানবতাবিরোধী অপরাধ সম্পূর্ণ ভিন্ন বিষয়।

তিনি আরও বলেন, শেখ হাসিনা নিজে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করায় আইনি জটিলতা বা দীর্ঘসূত্রতার অবকাশ নেই। এছাড়া পাসপোর্ট প্রদান ও ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রসঙ্গে উপদেষ্টা জানান, একটি ল’ ফার্ম চিঠি পাঠালেও শেখ হাসিনা ব্যক্তিগতভাবে পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি। তাই বিষয়টি নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংক্ষিপ্ত রায় কার্যকর রয়েছে এবং পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ একটি নিয়মিত প্রক্রিয়া, যা নির্ধারিত সময়েই সম্পন্ন হবে।

সবশেষে উপদেষ্টা পুনর্ব্যক্ত করেন, নিয়ম ও আইন মেনেই একজন সাজাপ্রাপ্ত অপরাধীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের মূল লক্ষ্য। কোনো অসংগত উপায়ের পরিবর্তে স্বচ্ছ আইনি প্রসেস অনুসরণ করেই শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে বলে তিনি আশ্বস্ত করেন।