ড্র করলেই সেমিফাইনালে ভারত, টিকে থাকতে লড়বে মালদ্বীপ

সাফ চ্যাম্পিয়নশিপের বি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ঢাকা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও মালদ্বীপ। বিকাল সাড়ে ৩টায় শুরু হতে যাওয়া এই ম্যাচের ফলাফলের ওপর শুধু ভারত ও মালদ্বীপের ভাগ্যই নির্ভর করছে না, বরং জড়িয়ে আছে পাকিস্তানের সেমিফাইনালের সমীকরণও। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে তিন-দুই গোলে হারিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করেছে ভারত। ফলে মালদ্বীপের বিপক্ষে ড্র করলেই সরাসরি শেষ চার নিশ্চিত হয়ে যাবে তাদের। এমনকি এক গোলের ব্যবধানে হারলেও গোল ব্যবধানের সুবিধায় নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা থাকবে ভারতীয় দলের। অন্যদিকে মালদ্বীপের সামনে রয়েছে বড় ব্যবধানে জয়ের কঠিন চ্যালেঞ্জ। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে শুভসূচনা করেছে ভারত। সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে ভারত।

এবারের সাফ টুর্নামেন্টে তুলনামূলক তরুণ ও অনভিজ্ঞ দল নিয়ে খেলছে ভারত, যাদের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন অনূর্ধ্ব-২৩ দলের কোচ নওশাদ মুসা। এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলার জন্য স্কোয়াড থেকে ছয়জন খেলোয়াড়কে ফিরিয়ে নিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। এত সব পরিবর্তনের পরও পাকিস্তানের বিপক্ষে জয় দলের তরুণদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। তবে মালদ্বীপের শুরুটা একেবারেই ভালো হয়নি। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে তিন গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কার মুখে রয়েছে তারা। আসরে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই তাদের সামনে। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৩-০ গোলে হেরে এখন বিদায়ের শঙ্কায় তারা। তবে মালদ্বীপকে সেমিফাইনাল খেলতে হলে বড় ব্যবধানে হারাতে হবে ভারতকে। কাজটা যে সহজ হবে না, তা বলাই বাহুল্য।

মালদ্বীপের বিপক্ষে ভারতের এই লড়াইয়ের দিকে গভীর নজর রাখছে পাকিস্তানও। গ্রুপ পর্বে দুই ম্যাচ খেলে এক জয় ও এক হারে পাকিস্তানের সংগ্রহ এখন তিন পয়েন্ট। আজকের ম্যাচে ভারত জয় পেলে কিংবা ম্যাচটি ড্র হলে পাকিস্তানের সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যাবে। ফলে মাঠের লড়াইয়ের পাশাপাশি বাইরেও চলছে নানান হিসাব-নিকাশ। তরুণ ভারতীয় দল নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে পারে নাকি মালদ্বীপ বড় কোনো অঘটন ঘটিয়ে সমীকরণে নাটকীয়তা আনে, সেটিই এখন দেখার বিষয়।