গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নে ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ সরকারের

গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার অপেক্ষায় থাকা অবস্থায় এর নবায়ন বা নতুন চুক্তির বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা শুরুর পাশাপাশি একটি উচ্চপর্যায়ের কারিগরি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বিশদভাবে পর্যালোচনা করে কাজ করছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত প্রশ্নোত্তর পর্বে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত এই তথ্য জানানো হয়। মন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে এসব প্রশ্নের জবাব দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ মঙ্গলবার জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। চুক্তির নবায়ন অথবা নতুন চুক্তি সম্পাদনের বিষয়ে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের আলোচনা কোন পর্যায়ে রয়েছে।

সরকারি দলের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে জানানো হয়, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ফারাক্কায় গঙ্গা নদীর পানিবণ্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর মাসে শেষ হতে চলেছে। ১৯৯৬ সালের ওই চুক্তির ফর্মুলা অনুযায়ী, ১৯৯৭ সাল থেকে প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কায় গঙ্গার প্রবাহ দুই দেশের মধ্যে বণ্টিত হয়ে আসছে। নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে শুষ্ক মৌসুমে বাংলাদেশের প্রাপ্য পানি কীভাবে নিশ্চিত হবে, তা নিয়ে প্রশ্ন ওঠে। এর জবাবে জানানো হয়, নতুন চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে এবং কূটনৈতিক মাধ্যমে আলোচনার আহ্বান জানানো হয়েছে।

এদিকে তিস্তা নদী নিয়ে পৃথক এক প্রশ্নের জবাবে পানিসম্পদ প্রতিমন্ত্রী জানান, তিস্তা অববাহিকার বন্যা ব্যবস্থাপনা, নদীভাঙন রোধ, শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ, সেচসুবিধা সম্প্রসারণ এবং পরিবেশ পুনরুদ্ধার ও জলবায়ু-সহনশীলতা নিশ্চিত করতে সমন্বিত ব্যবস্থাপনার আওতায় একটি সমীক্ষা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলামের প্রশ্নের উত্তরে এই তথ্য দিয়ে বলা হয়, তিস্তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করে একটি টেকসই চুক্তি স্বাক্ষরে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক ও বদ্ধপরিকর।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার আশা প্রকাশ করে যে, প্রতিবেশী রাষ্ট্র ভারত নদীর ইকোসিস্টেম রক্ষা এবং তিস্তানির্ভর এলাকার মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘবে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে। গঙ্গা ও তিস্তার মতো গুরুত্বপূর্ণ নদীগুলোর পানিবণ্টন সমস্যা সমাধানে আন্তর্জাতিক কূটনৈতিক প্রক্রিয়া ও কারিগরি উভয় স্তরেই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও সংসদকে অবহিত করা হয়।