জোহানেসবার্গে রবিনের অভিষেক, বাদ পড়লেন স্পিনার তাইজুল ইসলাম

জোহানেসবার্গ টেস্টে টস জয়ের পর ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচে ডানহাতি ব্যাটার মাহফিজুল ইসলাম রবিনের অভিষেক ঘটেছে, যার মাধ্যমে তিনি বাংলাদেশের ১১২তম টেস্ট ক্রিকেটার হিসেবে মাঠ নামলেন।

ম্যাচে বাংলাদেশ দল সাজিয়েছে তিনজন পেসার ও একজন স্পিনার নিয়ে। পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেন চৌধুরী। স্পিনারের দায়িত্বে একমাত্র মেহেদী হাসান মিরাজকে রাখা হয়েছে, ফলে একাদশে জায়গা পাননি তাইজুল ইসলাম। ৩ পেসার এবং ১ স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

দ্বিতীয় টেস্টের স্কোয়াডে না থাকলেও এই ম্যাচে দলে ফিরেছেন মুমিনুল হক। বাংলাদেশের চূড়ান্ত একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী ও মাহফিজুল ইসলাম রবিন।