প্রতিমন্ত্রী |: মহেশখালীতে তৃতীয় এফএসআরইউ স্থাপনে জ্বালানি নিরাপত্তা বাড়বে

মহেশখালী-কুতুবদিয়া এলাকায় নতুন একটি তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা সুদৃঢ় হবে এবং এলএনজি কার্গো আমদানিতে দীর্ঘমেয়াদে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হবে। সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘‘বাংলাদেশের এখনো স্থলভিত্তিক এলএনজি সংরক্ষণাগার নেই। তিনি বলেন, ‘‘বছরে ৫০টি কার্গো এবং ২০ বছর মেয়াদি চুক্তির হিসাব বিবেচনায় বড় পরিমাণে এলএনজি কেনার মাধ্যমে দীর্ঘমেয়াদে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হবে।’’।

প্রতিমন্ত্রী জানান, নতুন এফএসআরইউটির সংরক্ষণ ক্ষমতা আগেরগুলোর তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি। বর্তমানে চালু থাকা প্রতিটি টার্মিনালের সক্ষমতা ১ লাখ ৩৮ হাজার ঘনমিটার, সেখানে নতুন টার্মিনালটি ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার গ্যাস সংরক্ষণ করতে পারবে। এটি ২০১৬ সালে নির্মিত একটি জাহাজ, যা বর্তমানের ২০০৫ ও ২০০৬ সালে তৈরি টার্মিনালগুলোর চেয়ে তুলনামূলক আধুনিক ও কার্যকর।

এলএনজি প্রক্রিয়ার ব্যাখ্যায় প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক গ্যাসকে মাইনাস ১৬২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল করলে এর আয়তন প্রায় ৬০০ গুণ কমে যায়, যা পরিবহনের জন্য সুবিধাজনক।

নতুন এফএসআরইউটিতে চারটি রিগ্যাসিফিকেশন ইউনিট থাকবে, যার সম্মিলিত ক্ষমতা দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস রূপান্তরের উপযোগী। তবে এর কিছু অংশ স্ট্যান্ডবাই রেখে দৈনিক ৬০০ থেকে ৭৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে। বর্তমানে দেশে থাকা দুটি এফএসআরইউর প্রতিটির রিগ্যাসিফিকেশন সক্ষমতা দৈনিক ৫০০ থেকে ৬০০ মিলিয়ন ঘনফুট।’’।

প্রকল্প নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, ২০০৮ সালে তৈরি জাহাজ গ্রহণের সুযোগ থাকলেও আগের একটি টার্মিনাল বিকল হওয়ার তিক্ত অভিজ্ঞতা মাথায় রেখে সরকার নতুন ও উন্নতমানের জাহাজ সংগ্রহের দিকে নজর দিয়েছে। এছাড়া নতুন টার্মিনালে মস ও মেমব্রেন উভয় ধরনের এলএনজি জাহাজ ভিড়তে পারবে, যা বড় আকারের কার্গো খালাসে সহায়তা করবে। এতে প্রতি কার্গোতে প্রায় ১ লাখ ৯০ হাজার মার্কিন ডলার সাশ্রয় হওয়ার সম্ভাবনা দেখছে সরকার। এর ফলে জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত এলএনজি মজুত রাখা, গ্যাস সরবরাহের নির্ভরযোগ্যতা বাড়ানো এবং বড় জাহাজে বেশি পরিমাণ এলএনজি আমদানির সুযোগ তৈরি হবে।’’। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে নতুন টার্মিনাল সংগ্রহের ক্ষেত্রে জাহাজটির বয়স ও সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হয়েছে।’’। এতে প্রতি ইউনিট এলএনজিতে ৫ থেকে ১০ সেন্ট মার্কিন ডলার পর্যন্ত সাশ্রয় হতে পারে।

বর্তমানে দেশে দুটি এফএসআরইউর মাধ্যমে বছরে প্রায় ১১৫টি কার্গো গ্রহণ করা যায়। নতুন এই টার্মিনাল চালু হলে জাহাজের খালাসে বিরতি কমবে এবং ব্যবস্থাপনার চাপ হ্রাস পাবে। কারণ বর্তমানে একটি জাহাজ থেকে খালাস শেষ হওয়ার পর তিন থেকে চার দিনের মধ্যে পরবর্তী জাহাজ আসতে হয়, যা নির্ধারিত সময় পার করলে বাড়তি চার্জের বোঝা তৈরি করে। নতুন টার্মিনাল সেই সংকট নিরসনে সহায়ক হবে বলে তিনি মনে করেন। নির্ধারিত সময়ের বাইরে জাহাজ অপেক্ষা করলে অতিরিক্ত চার্জ দিতে হয়।

জ্বালানি সরবরাহের নিরবচ্ছিন্নতা নিশ্চিত করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো কারণে এলএনজি সরবরাহ বাধাগ্রস্ত হলে গ্রিডের চাপ স্বাভাবিক অবস্থায় ফেরাতে ২৪ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগে। নতুন টার্মিনালের অধিক সংরক্ষণ ক্ষমতা এই ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববাজারে এফএসআরইউর ক্রমবর্ধমান চাহিদা ও মূল্যবৃদ্ধি সত্ত্বেও দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এটি সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে।

সবশেষে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের স্বচ্ছতার কথা উল্লেখ করে বলেন, জনগণের প্রতিটি পয়সার হিসাব রাখা সরকারের দায়িত্ব। অর্থের অপচয় রোধ করে জনগণের অর্থের যথাযথ ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।