গত মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাজিরা দিতে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ উপস্থিত হন চিত্রনায়িকা পরীমনি। আদালতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া সাম্প্রতিক এক বিব্রতকর অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অভিনেত্রী জানান, সেখানে এক ব্যক্তি তাকে স্পর্শ করলে তিনি এর প্রতিবাদ করেন। পরীমনি বলেন, যখন ওই ব্যক্তি আমাকে ধরলেন, আমি তাকে জিজ্ঞেস করি কেন আমাকে ধরেছেন? জবাবে তিনি নিজের সাংবাদিক পরিচয়পত্র দেখিয়ে দাবি করেন যে তিনি সাংবাদিক। অভিনেত্রী আরও বলেন, স্পর্শটি ভালো কি মন্দ তা বড় কথা নয়, এটিতে তিনি ব্যথা পেয়েছেন। অথচ কিছুদিন আগে আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের আচরণে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে। সেই ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী।
দীর্ঘ ছয় বছর ধরে আদালতে নিয়মিত আসা-যাওয়ার কথা উল্লেখ করে পরীমনি দাবি করেন, এই দীর্ঘ সময়ে তিনি কোনো সাংবাদিক, ইউটিউবার কিংবা কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে কখনো দুর্ব্যবহার করেননি। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ছয় বছরের এই অভিজ্ঞতায় কেউই বলতে পারবেন না যে তিনি কারও সঙ্গে খারাপ আচরণ করেছেন। মেইনস্ট্রিম মিডিয়ার সাংবাদিক থেকে শুরু করে ইউটিউবার—সবাই তার সঙ্গে এই পুরো সময়জুড়ে কাজ করেছেন, কিন্তু এমন তিক্ত অভিজ্ঞতা আগে কখনো হয়নি। এদিকে, এদিন আদালতে পরীমনির বিরুদ্ধে দায়েরকৃত মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩শে ডিসেম্বর। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এই নতুন তারিখ ধার্য করেন। পরীমনি আরও বলেন, এই কোর্টে আসা-যাওয়ার প্রায় ৬ বছর হয়ে গেছে আমার।

