প্রখ্যাত গীতিকবি আসিফ ইকবাল এবার ‘গাজী মাজহারুল আনোয়ার স্মৃতি পুরস্কার’ পাচ্ছেন। সংগীতশিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)-এর জুরিবোর্ডের প্রত্যক্ষ ভোটে তাকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। আধুনিক বাংলা গানের কিংবদন্তি শিল্পী ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের বর্ণাঢ্য কর্মজীবনকে স্মরণীয় করে রাখতে সিজেএফবি এই পুরস্কারটি প্রবর্তন করেছে।
আগামী ১৬ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত ‘ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর ২৫তম আসরে আনুষ্ঠানিকভাবে আসিফ ইকবালের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সিজেএফবি সভাপতি এনাম সরকার।

