মানবসভ্যতার ইতিহাসে জেনোসাইড এমন এক জঘন্য অপরাধ, যা কেবল একটি জনগোষ্ঠীর অস্তিত্বকেই বিপন্ন করে না, বরং মানবতার মৌলিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিকেই চরমভাবে প্রশ্নবিদ্ধ করে। বরং সনদে স্বাক্ষরকারী রাষ্ট্রসমূহের ওপর জেনোসাইড প্রতিরোধ ও শাস্তি প্রদানের একটি যৌথ আন্তর্জাতিক দায়িত্ব রয়েছে।
জাতি, ধর্ম, বর্ণ কিংবা নৃতাত্ত্বিক পরিচয়ের ভিত্তিতে কোনো জনগোষ্ঠীকে পরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা ইতিহাসের পাতায় সবচেয়ে কলঙ্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত। এসব কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার বিশেষ অভিপ্রায় বা Specific Intent (Dolus Specialis) প্রমাণ করাও অপরিহার্য।
রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি স্বতন্ত্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, যারা দীর্ঘদিন সেখানে বসবাস করলেও ১৯৮২ সালের নাগরিকত্ব আইনের মারপ্যাঁচে রাষ্ট্রহীন জীবনে নিক্ষিপ্ত হয়েছে।
তাদের শিক্ষা, স্বাস্থ্য ও চলাচলের স্বাধীনতাকে বছরের পর বছর ধরে নানা বিধিনিষেধের বেড়াজালে আবদ্ধ করে রাখা হয়েছিল।
বিশেষ করে ২০১৬ ও ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমার নিরাপত্তা বাহিনীর সামরিক অভিযান ও সহিংসতার মাত্রা ভয়াবহ আকার ধারণ করে।
২০১৭ সালের আগস্ট মাসের অভিযান আধুনিক বিশ্বের মানবাধিকার লঙ্ঘনের এক গভীর সংকটের জন্ম দেয়।
এই সহিংসতায় হাজার হাজার মানুষের প্রাণহানি, নারীদের ওপর অবর্ণনীয় নির্যাতন এবং লাখ লাখ মানুষের বাস্তুচ্যুতির ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এক কঠিন নৈতিক ও আইনগত প্রশ্ন দাঁড় করিয়ে দেয়। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ সেই চরম সংকটের মুহূর্তে সীমান্ত খুলে দিয়ে দশ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় প্রদান করে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে, যা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। হাজার হাজার মানুষের প্রাণহানি, অসংখ্য মানুষের ওপর নির্যাতন এবং লাখ লাখ মানুষের বাস্তুচ্যুতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এক কঠিন নৈতিক ও আইনগত প্রশ্ন উত্থাপন করে।১।
জেনোসাইড সনদের অধীনে অপরাধের ধরন
- Article II(a): কোনো সুরক্ষিত জনগোষ্ঠীর সদস্যদের পরিকল্পিতভাবে হত্যা করা। আদালতের পর্যালোচনায় ২০১৭ সালের সামরিক অভিযানে ১০ হাজারের বেশি রোহিঙ্গার প্রাণহানির তথ্য উঠে এসেছে।
- Article II(b): জনগোষ্ঠীর সদস্যদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি সাধন করা। এতে রোহিঙ্গা নারীদের ওপর যৌন সহিংসতা ও অমানবিক নির্যাতনের প্রমাণ অন্তর্ভুক্ত।
- Article II(d): কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে জন্ম প্রতিরোধের উদ্দেশ্যে পরিকল্পিত ও বলপ্রয়োগমূলক ব্যবস্থা গ্রহণ করা।
দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সংকটের বোঝা বহন করতে গিয়ে বাংলাদেশ প্রতিকূলতার সম্মুখীন হয়েছে। আন্তর্জাতিক সহায়তা ক্রমাগত কমে আসায় এবং প্রত্যাবাসন প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় এই সংকট মোকাবিলা করা বাংলাদেশের জন্য দিন দিন কঠিন হয়ে পড়ছিল। অবশেষে ১৯ নভেম্বর ২০২৬ তারিখে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ‘ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস’ (ICJ) এক ঐতিহাসিক রায়ে মিয়ানমারকে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইড বা গণহত্যার জন্য সরাসরি দায়ী করেছে। এটি মূলত ২০১৯ সালের নভেম্বরে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার দায়ের করা মামলার চূড়ান্ত ফলাফল। গাম্বিয়া ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনের অধীনে এই মামলা পরিচালনা করে। দীর্ঘ প্রায় এক দশক ধরে কক্সবাজার ও ভাসানচরে এই বিশাল জনগোষ্ঠীর ভরণপোষণ, নিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্য রক্ষা করা বাংলাদেশের অর্থনীতির ওপর প্রবল চাপ সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে, ১৯ নভেম্বর ২০২৬ তারিখে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (International Court of Justice-ICJ)২ ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে সরাসরি জেনোসাইডের জন্য দায়ী করে রায় দিয়েছে। রায়ে বলা হয়েছে, ২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানের সময় রোহিঙ্গা গ্রাম ও সেতুগুলো পরিকল্পিতভাবে পুড়িয়ে দেওয়া এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, মিয়ানমার ১৯৪৮ সালের আন্তর্জাতিক জেনোসাইড সনদের (Genocide Convention) ২ নম্বর অনুচ্ছেদের তিনটি সুনির্দিষ্ট ধারা লঙ্ঘন করেছে:৩। আদালতের মূল্যায়নে নিহতের সংখ্যা ছিল আনুমানিক ১০ হাজারের বেশি। আন্তর্জাতিক বিচার আদালত-এর ১৫ জন বিচারক এর মধ্যে ৯-৬ ভোটে গাম্বিয়ার পক্ষে রায় দিয়েছে। আদালতের বিচারিক প্রক্রিয়ায় আইআইএমএম-এর সংগৃহীত সাক্ষ্য ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন বিশেষ গুরুত্ব পায়। https://www.hrw.org/news/2026/11/19/world-court-finds-myanmar-committed-rohingya-genocide। 1, 2026, 11, 19. Myanmar, Judgment, 19 November 2026। আদালত প্রমাণের বিশ্বাসযোগ্যতা এবং সংগ্রহের পদ্ধতি বিবেচনা করে সেগুলোর মূল্যায়ন করে। আইসিজের এই ঐতিহাসিক রায় বাস্তবায়ন বিষয়ে মিয়ানমারকে ২০২৮ সালের নভেম্বরের মধ্যে নির্ধারিত প্রতিবেদন জমা দিতে হবে। তবে অনুচ্ছেদ ৬০ এবং ৬১-র অধীনে ব্যাখ্যা এবং রিভিশন চাইতে পারে। ব্যাখ্যা (Interpretation): ICJ Statute-এর আর্টিকেল ৬০ অনুযায়ী রায়ের অর্থ বা পরিধি নিয়ে বিরোধ দেখা দিলে কোনো পক্ষ আদালতের কাছে ব্যাখ্যা চাইতে পারে। পুনর্বিবেচনা (Revision): আর্টিকেল ৬১ অনুযায়ী এমন কোনো গুরুত্বপূর্ণ নতুন তথ্য আবিষ্কৃত হলে, যা রায় দেওয়ার সময় আদালত ও আবেদনকারী উভয়ের অজানা ছিল এবং যা মামলার ফলাফলকে প্রভাবিত করতে পারে, নির্দিষ্ট শর্তে পুনর্বিবেচনার আবেদন করা যায়।৫।
আইনগতভাবে এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ রায়, কারণ জেনোসাইড সনদের অধীনে মামলা করতে কোনো রাষ্ট্রের সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়া অপরিহার্য নয়। আদালত মিয়ানমারের বিরুদ্ধে আনা যাবতীয় প্রমাণাদি, ভুক্তভোগীদের সাক্ষ্য এবং আন্তর্জাতিক তদন্তকারীদের প্রতিবেদন গভীরভাবে পর্যালোচনা করেছে। এই রায়ে আদালত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের যে বাধ্যতামূলক নির্দেশনা দিয়েছে, তা বাংলাদেশের দীর্ঘদিনের দাবির প্রতি আন্তর্জাতিক ও আইনগত বৈধতা প্রদান করেছে। এটি বাংলাদেশের জন্য এক বড় কূটনৈতিক বিজয় এবং দীর্ঘ প্রতীক্ষিত স্বস্তির বার্তা। তবে এখানে মনে রাখতে হবে, শুধু নিষিদ্ধ কর্মকাণ্ড সংঘটিত হলেই আইনগতভাবে জেনোসাইড প্রমাণিত হয় না। এই সংস্থাটি ২০১১ সাল থেকে মিয়ানমারে সংঘটিত গুরুতর আন্তর্জাতিক অপরাধের প্রমাণ সংগ্রহ, সংরক্ষণ এবং বিশ্লেষণের কাজ করে আসছে।
আন্তর্জাতিক আদালতের রায়ের গুরুত্বপূর্ণ প্রভাব
- প্রত্যাবাসন প্রক্রিয়া: আদালতের রায়ে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বাধ্যতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে।
- কূটনৈতিক অবস্থান: এই রায়ের ফলে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনৈতিক আলোচনায় বাংলাদেশের অবস্থান বহুগুণ শক্তিশালী হয়েছে।
- ন্যায়বিচার প্রতিষ্ঠা: ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার ও অপরাধীদের জবাবদিহিতার পথ প্রশস্ত হয়েছে।
- সনদের প্রয়োগ: ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনের কার্যকারিতা ও নৈতিক ভিত্তি আবারও প্রমাণিত হয়েছে।
- আইনগত বৈধতা: মিয়ানমারের কর্মকাণ্ডের বিরুদ্ধে গাম্বিয়ার আনীত অভিযোগসমূহ আদালতের রায়ে আইনগত স্বীকৃতি লাভ করেছে।
- আন্তর্জাতিক চাপ: মিয়ানমারের জান্তা সরকারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায় ও বিভিন্ন সংস্থার চাপ বৃদ্ধি পাবে।
- মানবতার জয়: বিশ্ববিবেকের কাছে রোহিঙ্গাদের ওপর ঘটে যাওয়া নির্যাতনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জেনোসাইড হিসেবে নথিভুক্ত হয়েছে।
- ভবিষ্যৎ নিরাপত্তা: প্রত্যাবাসনের পরবর্তী ধাপগুলোতে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করার বাধ্যবাধকতা মিয়ানমারের ওপর বর্তেছে।
একজন সচেতন নাগরিক বা সমাজ হিসেবে আমাদের উপলব্ধি করতে হবে যে, শুধুমাত্র একটি রায়ের মাধ্যমে ন্যায়বিচার পুরোপুরি নিশ্চিত হয় না। প্রকৃত ন্যায়বিচার তখনই প্রতিষ্ঠিত হয় যখন ভুক্তভোগীরা হারানো অধিকার ফিরে পায় এবং অপরাধীরা তাদের কাজের জন্য প্রকৃত শাস্তি ভোগ করে। এই রায় এখন বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য এক নতুন সুযোগ নিয়ে এসেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে জোরালোভাবে রোহিঙ্গা সংকটের সমাধান ও প্রত্যাবাসনের দাবি জানানোর জন্য আদালত কর্তৃক স্বীকৃত এই জেনোসাইডের বিষয়টি এখন একটি শক্তিশালী হাতিয়ার।
আইনজীবী ব্যারিস্টার পল্লব আচার্য্য মনে করেন, মিয়ানমারের এই পরাজয় কেবল গাম্বিয়া বা বাংলাদেশের নয়, এটি আন্তর্জাতিক আইনের শাসনের একটি জয়। জেনোসাইড কনভেনশন যে অকার্যকর হয়ে পড়েনি, এই রায় তারই প্রমাণ। আদালত পরিষ্কারভাবে বলেছে যে, মিয়ানমার রাষ্ট্র হিসেবে জেনোসাইড সনদের শর্ত ভঙ্গ করেছে। এটি একটি ঐতিহাসিক সত্য হিসেবে এখন আন্তর্জাতিক দলিলে স্থায়ী হয়ে থাকবে। ভবিষ্যতে যারা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত হবে, তাদের জন্য এই রায় একটি কঠোর সতর্কবার্তা হিসেবে গণ্য হবে।
পরিশেষে, মিয়ানমার সরকারকে এখন এই রায়ের শর্তাবলি মানতে বাধ্য করার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যের প্রয়োজন সবচেয়ে বেশি। গাম্বিয়া যেমন সাহসী ভূমিকা নিয়ে মামলাটি পরিচালনা করেছে, তেমনি আন্তর্জাতিক সংস্থাগুলোকেও তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। প্রত্যাবাসন ইস্যুটি যেন আর বিলম্বিত না হয়, সেজন্য এই আইনি সাফল্যকে কাজে লাগিয়ে দ্রুত উদ্যোগ গ্রহণই এখন একমাত্র লক্ষ্য হওয়া উচিত। বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা ও অটল অবস্থান এই সংকটের চূড়ান্ত সমাধানে আগামী দিনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা যায়। মিয়ানমার বিষয়ক জাতিসংঘের Independent Investigative Mechanism for Myanmar (IIMM)-এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।৪।
- https://www.ohchr.org/en/instruments-mechanisms/instruments/convention-prevention-and-punishment-crime-genocide।
- https://www.un.org/en/about-us/un-charter/statute-of-the-international-court-of-justice।

