ইরানের রাডার নিয়ন্ত্রণ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের দাবি: ইরানের রাডার ও ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে যে তারা ইরানের অভ্যন্তরে সামরিক অভিযান চালিয়ে দেশটির গুরুত্বপূর্ণ রাডার এবং ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে সফলভাবে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে।

সেন্টকম জানিয়েছে, তেহরানের সাম্প্রতিক আগ্রাসী কর্মকাণ্ডের সরাসরি জবাব হিসেবে সপ্তাহান্তে ইরানের গরুক এবং কেশম দ্বীপে এই নতুন বিমান হামলাগুলো চালানো হয়েছে।