দেশের ১৩ অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

রাজধানী ঢাকাসহ দেশের মোট ১৩টি অঞ্চলে রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে, সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।

শুক্রবার (১২ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করেছেন। আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে, আজ…