খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)’র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক এই সেমিনারটি গত শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে আয়োজিত হয়। ফরহাদাবাদ দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন, পীরে তরিকত মুর্শিদে বরহক মুফতি আল্লামা সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদী এতে সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানের শেষে আখেরী মোনাজাত পরিচালনা করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল (দ:) আওলাদে গাউসুল আজম মাইজভান্ডারী হযরত শাহছুফি ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী (ম:)। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যক্ষ ড. আল্লামা ইসমাইল নোমানী।
আলোচনায় অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন পীরজাদা সৈয়দ মোকাম্মেল হক শাহ ফরহাদাবাদী, পীরজাদা সৈয়দ ফয়জুল হক শাহ ফরহাদাবাদী, মুফতি আল্লামা ইব্রাহিম আলকাদেরী, পীরজাদা মুফতি আল্লামা বাকী বিল্লাহ আযহারী আল মাইজভান্ডারী, আল্লামা আ.ন.ম নাজমুল হোসেন নঈমী ফরহাদাবাদী, এডভোকেট আব্দুল্লাহ মুহাম্মদ ইকবাল, মাওলানা মুহাম্মদ জাফর উদ্দিন কামালী ফরহাদাবাদী, মাওলানা শেখ মুহাম্মদ আরিফুর রহমান এবং মাওলানা জামাল উদ্দীন প্রমুখ।
বক্তাগণ তাদের আলোচনায় মুফতিয়ে আজম আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ) এর সুন্নিয়ত ও ত্বরিকতের খেদমত, সমাজ সংস্কারে তার ভূমিকা, এদেশের দ্বীনি শিক্ষা বিস্তারে তার অবদান এবং কালজয়ী লেখনীর গুরুত্ব, তাৎপর্য ও ব্যাপকতা বিশদভাবে তুলে ধরেন।
অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত এবং উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণের মাধ্যমে।
