রাজশাহী মহানগরীর সাহেববাজার স্বর্ণপট্টিতে অবস্থিত একটি জুয়েলার্সের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের দেয়াল কেটে প্রবেশ করে কয়েক কোটি টাকা মূল্যের প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১ হাজার ২০০ ভরি রুপা ও নগদ অর্থ লুট করেছে বলে মালিকপক্ষ দাবি করেছে।
জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত থেকে শুক্রবার দিবাগত রাতের মধ্যে কোনো এক সময়ে সাহেববাজার এলাকার ‘স্বর্ণা হোটেল’-এর নিচতলায় অবস্থিত ওই জুয়েলার্স থেকে এই চুরির ঘটনা ঘটে।
