ফ্রান্সের বিপক্ষে নরওয়ের একাদশে নেই হলান্ড ও ওডেগার্ড

নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডকে ছাড়াই ফ্রান্সের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামছে নরওয়ে। আই গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নরওয়ের কোচ স্টালে সোলবাকেন সম্ভবত শেষ ৩২ রাউন্ডের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। এর আগের দুই ম্যাচে চার গোল করা হলান্ডকে ৩২ দলের রাউন্ডের জন্য পুরোপুরি ফিট দেখতে চান কোচ। একই কারণে দলের নিয়মিত মুখ মার্টিন ওডেগার্ডকেও একাদশে রাখা হয়নি।

নরওয়ে একাদশ: এগিল সেলভিক (গোলকিপার), লেও ওস্তিগার্ড, ফ্রেদ্রিক বজোর্কান, হেনরিক ফালশেনার, প্যাট্রিক বার্গ, ফ্রেদ্রিক আউরসনেস, ক্রিশ্চিয়ান থর্সভেড, থেলোনিয়াস আসগার্ড, আন্দ্রেয়াস শেলদেরুপ, অস্কার বব ও ইয়ুর্গেন স্ত্রান্ড লার্সেন।

অন্যদিকে, আগেই শেষ ৩২ দলের রাউন্ড নিশ্চিত করা ফ্রান্স তাদের একাদশে চারটি পরিবর্তন এনেছে। নতুন করে একাদশে ফিরেছেন অ্যাটাকিং মিডফিল্ডার দেজিরে দুয়ে।

ফ্রান্সের একাদশ: মাইক মিয়াঁন (গোলকিপার), জুলস কুন্দে, ম্যাক্সেন্স লাক্রোয়া, দায়ো উপামেকানো, থিও এরনান্দেজ, অরেলিয়েঁ চুয়ামেনি, ইব্রাহিমা কোনাতে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে ও কিলিয়ান এমবাপ্পে।