না ফেরার দেশে বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলা একাডেমির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার বিকেলে রাজধানীর মিরপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশের শিক্ষাঙ্গন ও সাংস্কৃতিক পরিমণ্ডলে।