ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪ গবেষককে পিএইচডি ও এমফিল ডিগ্রি প্রদান

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে মোট ৫৪ জন গবেষক পিএইচডি ও এমফিল ডিগ্রি অর্জন করেছেন। এর মধ্যে ৩৫ জন পিএইচডি এবং ১৯ জন এমফিল ডিগ্রি সম্পন্ন করেছেন। পাশাপাশি আরও দুইজন গবেষক ডিবিএ ডিগ্রি লাভ করেছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ২২ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় এই ডিগ্রিগুলো প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

পিএইচডি ডিগ্রি প্রাপ্তদের মধ্যে রয়েছেন বাংলা বিভাগের আয়শা সিদ্দিকা, মোহাম্মদ আব্দুল বাতেন খান ও আসাদ আহমেদ; সংস্কৃত বিভাগের ফারজানা নাজ স্বর্ণ প্রভা; ইতিহাস বিভাগের ফারহানা আক্তার শুভ্রা ও সুস্মিতা রানী দাস; দর্শন বিভাগের টুম্পা রানী দে; ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সুলতানা জেসমিন আরাবী; ভাষাবিজ্ঞানের মোহাম্মদ মোজাম্মেল হোসেন; সংগীত বিভাগের আশিক সরকার; রসায়ন বিভাগের মোঃ উজ্জ¦ল হোসেন ও রাফিজা ইসলাম। এছাড়াও ম্যানেজমেন্ট বিভাগের তানজীলা হোসেন, একাউন্টিং বিভাগের ফাহমিদা বেগম, শুভ ব্রত সাহা ও সুব্রত কুমার বাহাদুর, মার্কেটিং বিভাগের আলী মোহাম্মদ কাওসার ও সুমা আক্তার, ফিন্যান্স বিভাগের মুহাম্মদ এনামুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তানজিনা নওশিন ও মুহাম্মদ জহিরুল আলম, লোক প্রশাসনের আয়শা জাহান, নৃবিজ্ঞানের মুহাম্মদ আমীরুল হক, প্রাণিবিদ্যার তামান্না আক্তার, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞানের মোঃ আরিফুল ইসলাম ও কাজী জান্নাতুল ফেরদৌস, অণুজীব বিজ্ঞানের নাজমুন নাহার, মোঃ শাহরিয়ার কবীর শাকিল ও সুলতানা জোহরা মান্নান, ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজির মোঃ সালাহউদ্দীন মিল্লাত, ফলিত রসায়ন ও কেমিকৌশলের নাছরীন আক্তার ও মোহাম্মদ আমিরুল হক, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের আনজুম জেরিন রূপা এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের ইশরাত শামীম ও মো. আব্দুর রকিব ডিগ্রি অর্জন করেছেন।

এমফিল ডিগ্রি প্রাপ্তদের মধ্যে রয়েছেন আরবী বিভাগের ওমর ফারুক ও মাহমুদুল মুনীর; ইসলামিক স্টাডিজের সাইফুল ইসলাম; তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনার আফরিন সুলতানা; ভাষাবিজ্ঞানের শুভ রায়; মার্কেটিংয়ের তাসমিয়া জায়গীরদার; ফিন্যান্সের মোঃ মাহাফুজ কবীর; ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের তাহিয়া চৌধুরী ও সনিয়া আক্তার; পপুলেশন সায়েন্সেসের মোহাম্মদ নাসির উদ্দিন; প্রাণিবিদ্যার সালওয়া প্রধান, মোছাঃ আসিফা আক্তার ও শিল্পী রানী সিকদার; ক্লিনিক্যাল সাইকোলজির মো. হাফিজুর রহমান; ভূগোল ও পরিবেশের আবু ফয়সল আহমদ; পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সাজিয়া আফরিন ও ফেরদৌস আরা এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের হোসাইন মাহমুদ ও নাঈমুল রাজ্জাক। এছাড়া ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন ম্যানেজমেন্ট বিভাগের নাজিয়া শারমিন ও ফিন্যান্স বিভাগের মোঃ সাইফুল ইসলাম।