ভারতে মেডিকেল কোর্সে ভর্তির একমাত্র প্রবেশিকা পরীক্ষা 'নীট ইউজি'-র প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। এই ইস্যুর প্রতিবাদে এবং সরকারের কাছে জবাবদিহি দাবির লক্ষ্যে সোমবার ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর একটি প্রতিনিধি দল দেশটির স্বাস্থ্যমন্ত্রী ও বিজেপির সাবেক সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে বৈঠক করেছেন।
একই সময়ে দিল্লিতে বিক্ষুব্ধ জনতা ও আন্দোলনকারীরা এই প্রশ্ন ফাঁসের ঘটনার প্রতিবাদে সংসদের দিকে পদযাত্রা করেন। সিজেপি মুখপাত্র অশুতোষ রাঙ্কা জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে তাদের এই বৈঠকে সরকারের কাছে তিনটি প্রধান দাবি তুলে ধরা হয়েছে। আলোচনার পরিপ্রেক্ষিতে নাড্ডা তাদের দাবিগুলো সরকারের শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করার জন্য সময় চেয়েছেন।
কন্টেন্ট: সংগৃহীত

