আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল বিভাগে শুনানি শুরু

আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি বর্তমানে আপিল বিভাগে চলমান রয়েছে। রবিবার (২ আগস্ট) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়।

মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শ্রমিকনেতা আহসান উল্লাহ মাস্টার ১৯৯৬ ও ২০০১ সালে গাজীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৪ সালের ৭ মে গাজীপুরের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে প্রকাশ্যে গুলি করে তাকে হত্যা করা হয়।

এই হত্যাকাণ্ডের ঘটনায় ২০০৫ সালে নিম্ন আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স ও জেল আপিল হাইকোর্টে যায়। একই সঙ্গে আসামিরাও নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছিলেন। দীর্ঘ শুনানি শেষে ২০১৬ সালের ১৫ জুন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ মামলায় রায় প্রদান করেছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত