আল আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে নতুন পর্ষদ গঠন

আল আরাফাহ ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় পুরোনো উদ্যোক্তাদের নিয়ে ১৪ সদস্যের একটি নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দপ্তরে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংকের আর্থিক অবস্থার আগের তুলনায় উন্নতি পরিলক্ষিত হওয়ায় এর নিয়ন্ত্রণ পুনরায় পুরোনো উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য যেসব ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছিল, সেগুলোর উদ্যোক্তাদের খুঁজে পাওয়া কঠিন হলেও আল আরাফাহ ইসলামী ব্যাংকের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। তাই তাদের কাছেই দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

নতুন এই ১৪ সদস্যের পর্ষদে রয়েছেন বদিউর রহমান, সেলিম রহমান, আহামেদুল হক, রফিকুল ইসলাম, ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, খলিলুর রহমান, আনোয়ার হোসাইন, আবদুস সালাম, লিয়াকত আলী চৌধুরী, এনায়েত উল্লা, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ, কেডিএস টেক্সটাইলের প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ এবং কে, ওয়াই স্টিল মিলের প্রতিনিধি পরিচালক শরিফ উদ্দিন তসলিম।

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১৭: ৩৮আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৭: ৪৪

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh