জুলাই গণ-অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ ব্যাপক নৃশংসতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা এই দলটি এবং তাদের সভাপতি শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনার লক্ষণ দেখা যায়নি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন ঘটেছে এবং তারা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে গেছে। তিনি দাবি করেন, দলটির দাফন সম্পন্ন হয়েছে দিল্লিতে। এই প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে, আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করার সুযোগ পাবে না।

