বাংলাদেশ ও আমেরিকার পারস্পরিক ইতিহাস বিনির্মাণে অবদান অনস্বীকার্য: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মন্তব্য করেছেন যে, বাংলাদেশ ও আমেরিকা আক্ষরিক অর্থেই একে অপরের ইতিহাস বিনির্মাণে একে অপরকে সহায়তা করেছে। এই পারস্পরিক সম্পর্কের গভীরতা বিভিন্ন স্থাপত্যিক ও কাঠামোগত অবদানের মাধ্যমে প্রতিফলিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ডেপুটি স্পিকার আরও বলেন, আমাদের জাতীয় সংসদ ভবনের নকশা করেছেন বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুই কান। একইভাবে, আমেরিকার স্থাপত্য ও কাঠামোগত নির্মাণশৈলীতে অনন্য অবদান রেখেছেন বিশিষ্ট বাংলাদেশি-আমেরিকান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ফজলুর রহমান খান। এই পারস্পরিক অবদান প্রমাণ করে যে বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।