বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার পিচ কিউরেটরদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। প্রথমবারের মতো কিউরেটরদের জন্য আনুষ্ঠানিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের ঘোষণা দিয়েছে বোর্ড।
আগামী ১১ ও ১২ আগস্ট চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এই লেভেল-১ কিউরেটর সার্টিফিকেশন কর্মশালাটি অনুষ্ঠিত হবে। কর্মশালাটি পরিচালনা করবেন টনি হেমিং। উল্লেখ্য যে, টনি হেমিংয়ের তত্ত্বাবধানেই সম্প্রতি বাংলাদেশে বেশ কিছু স্পোর্টিং উইকেট তৈরি করা সম্ভব হয়েছে। তার পরামর্শে তৈরি উইকেটে নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজগুলোতে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে।
বিসিবির গ্রাউন্ডস কমিটির সদস্য সচিব মাজহার উদ্দিন জানান, কিউরেটর ও মাঠকর্মীদের দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যেই প্রথমবার এই সনদ কোর্সটি চালু করা হচ্ছে। এই কর্মশালায় ঢাকা, সিলেট ও চট্টগ্রাম থেকে অন্তত ৩০ জন কিউরেটর অংশ গ্রহণ করবেন।
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ২২: ১৭আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ২২: ১৯

