হাইতির বিপক্ষে বিরতিতে ব্রাজিলের ৩ গোল, কুনহা ও ভিনিসিয়ুসের ঝলক

হাইতির বিপক্ষে ম্যাচে দুর্দান্ত সূচনা করেছে ব্রাজিল। ম্যাথউস কুনহার জোড়া গোল এবং ভিনিসিয়ুসের একটি গোলের সুবাদে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে গেছে সেলেসাওরা।

ম্যাচের ১২তম মিনিটেই হাইতির জালে বল জড়ান রাফিনিয়া, তবে অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়। এরপরও গোলের লক্ষ্যে একের পর এক আক্রমণ চালিয়ে যায় ব্রাজিল। অবশেষে ম্যাচের ২৩তম মিনিটে গোলের দেখা পায় তারা। ডান প্রান্ত থেকে বল নিয়ে হাইতির বক্সে ঢুকে শট নেন ভিনিসিয়ুস, যা সরাসরি জালে প্রবেশ করে।