টাঙ্গাইলে বরেণ্য অভিনেতা মামুনুর রশীদের বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়

টাঙ্গাইলে অভিনেতা মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দুর্বৃত্তরা বাড়ির বারান্দার গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা তিনটি স্টিলের আলমারি ভাঙচুর করে এবং ঘরের আসবাবপত্র এলোমেলো করে ফেলে।

পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কী খোয়া গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় সোমবার টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন অভিনেতার বোন আফিয়া খান। ঘটনার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।