চাকসুর ফ্রি মেডিকেল ক্যাম্পে দেড় হাজার ছাত্রীর স্বাস্থ্যসেবা গ্রহণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পে দেড় হাজার ছাত্রী স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন। ছাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে চাকসুর পক্ষ থেকে এই আয়োজন করা হয়।

চাকসুর ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দ্বিপা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহর থেকে বেশ দূরে অবস্থিত হওয়ায় অনেক ছাত্রীর পক্ষে নিয়মিত চিকিৎসাসেবা নেওয়া কঠিন হয়ে পড়ে। শিক্ষার্থীদের এই অসুবিধার কথা বিবেচনা করেই মেডিকেল ক্যাম্পটির আয়োজন করা হয়েছিল। ছাত্রীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজকদের নতুন করে অনুপ্রাণিত করেছে।