ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের পূর্ব দাপুনিয়া এলাকায় মর্মান্তিক এক দুর্ঘটনায় তিন বছর বয়সী শিশু জুনাইদের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে বাসার পাশে বল নিয়ে খেলার সময় অসাবধানতাবশত সে খালের পানিতে পড়ে যায়।
নিহত জুনাইদ হিরনপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তার পরিবার দীর্ঘদিন ধরে পূর্ব দাপুনিয়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল।
পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। দুপুর ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুহতাসিম ফুয়াদ শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
কন্টেন্ট: সংগৃহীত

